আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা- : গতকাল (৮ নভেম্বর) সিরিয়ার দক্ষিনাঞ্চলে পরিচালিত ‘কঠিন প্রতিশোধ’ নামক অভিযানে ৩টি এলাকার উপর নিয়ন্ত্রণ লাভ করেছে সিরিয় বাহিনী।
আল-মায়াদিন, আল-মানার ও আল-আলামের ব্রেকিং বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয় গতকাল। সিরিয় বাহিনী এ অভিযানে আল-হাযের শহরের দক্ষিনে অবস্থিত ‘তাল্লা মামু’, ‘আযিযা সাময়ান’ ও ‘যারাউই’ এলাকাকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করেছে।
সিরিয় বাহিনী বিগত সপ্তাহগুলোতে গণবাহিনী ও রুশ বিমান বাহিনীর সহযোগিতায় আলেপ্পোর বেশ কিছু এলাকার উপর পূনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, এখনো আলেপ্পোর বিরাট একটি অংশ আইএসআইএল, নুসরাহ, ফ্রি সিরিয়ান আর্মিসহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপের দখলে রয়েছে।#